বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লুৎফর নাহার লতার শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ 🪪

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফর নাহার লতা।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় লুৎফর নাহার লতা এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন বাংলাদেশের নিপীড়িত ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক অভিভাবককে হারালো, আর জাতীয়তাবাদী শক্তি হারালো তাদের বাতিঘরকে। এই শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়।”

গার্মেন্টস শ্রমিক দলের এই নেত্রী আরও উল্লেখ করেন, “বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশ এবং নারী শ্রমিকদের ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার শাসনামলে নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলো আজ দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করেছে।”

লুৎফর নাহার লতা শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102