বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ 🪪
আজ শুক্রবার, ২৬ জুলাই ২০২৫ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মহানগর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন।
জানা গেছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।
এরই ধারাবাহিকতায় কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীরটেক ও গোগনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক সভা ও নির্বাচনী প্রস্তুতির বহুমুখী কার্যক্রম শুরু করেছেন খন্দকার আনোয়ার হোসেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা
মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য হাজী মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এবং আব্দুল্লাহ আল মামুনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102