বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মাসুদুজ্জামান মাসুদের আয়োজনে তারেক রহমান ও খালেদা জিয়ার জন্য মন্দিরে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ 🪪

মা, মানুষ ও মাতৃভূমির টানে’ স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে স্বদেশ প্রত্যাবর্তন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শ্রীশ্রী বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কার্তিক ঘোষের সভাপতিত্বে এবং অভি রায়ের সঞ্চালনায় এ সময় প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর ফ্রন্টের সদস্য জীবন চন্দ্র সাহা, জেলা কমিটির যুগ্ম আহবায়ক নিতাই দত্ত, সদস্য সুশীল দাস এবং বিজয় কৃষ্ণ চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ঠাকুর চন্দন দে।

প্রার্থনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিএনপি নেতাদের সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশেষ পূজা ও আর্চনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102