বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জাকির খানের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রজন্ম দল নেতা আক্তার হোসেন অপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে দেশবাসী তথা নারায়ণগঞ্জবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু।

আজ এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।”

বিএনপির আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি তাঁর বার্তায় আরও বলেন, “যে গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের রাজপথে সোচ্চার থাকতে হবে।”

জননেতা জাকির খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাকির খান মাটি ও মানুষের নেতা এবং দলের দুর্দিনের কান্ডারি। তাঁর পক্ষ থেকে আমি মহান বিজয় দিবসে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শপথ গ্রহণ করি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102