শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিক নেতা ইসমাঈল হোসেন কাউছার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী তথা নারায়ণগঞ্জবাসীকে এবং বিশেষ করে শ্রমজীবী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাঈল হোসেন কাউছার।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় ইসমাঈল হোসেন কাউছার বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা অর্জন করেছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন, “৭১-এ আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা আজো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে লড়াই, তা আজও অব্যাহত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হৃত ভোটাধিকার ফিরিয়ে আনাই হোক এবারের বিজয় দিবসের মূল অঙ্গীকার। আসুন, সকল ভেদাভেদ ভুলে একটি সুখী-সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হই।”

পরিশেষে তিনি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102