শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। একইসাথে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আজ এক বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে দিকভ্রান্ত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

রেজা রিপন তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন, আজ তা অনেকটাই ম্লান। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য। এই মহান বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে—দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার।”

তিনি আরও বলেন, “বিএনপি সর্বদাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়ার পাশাপাশি তার আদর্শ ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন, ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জসহ সারাদেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে দেশপ্রেমে জাগ্রত হওয়ার আহ্বান জানান।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102