বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নির্বাচন আচরণবিধি অনুসারে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ 🪪

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নারায়নগঞ্জ- ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের পদক্ষেপ নিয়েছেন।

নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিগণকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্বাচন আচরণ বিধির প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন জানিয়ে মাসুদুজ্জামানের যাবতীয় প্রচারণামূলক ব্যানার ফেস্টুন নিজস্ব খরচে নারায়ণগঞ্জ ৫ আসনের সকল স্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন থেকে নির্বাচন বিধি অনুযায়ী ব্যানার-ফেস্টুন ব্যবহার করা হবে।

উল্লেখ্য যে, আজকের পর থেকে মাসুদুজ্জামানের নামে ভিন্ন কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত ব্যানার পোস্টার প্রিন্ট করে প্রদর্শন করলে তার দায়ভার মাসুদুজ্জামানের ওপর বর্তাবে না। বরং নির্দিষ্ট ব্যাক্তি-প্রতিষ্ঠানই তার দায় বহন করবেন।

এ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন “আমার দল ও আমি আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধির প্রতিটি দিক আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করছি এবং এগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক আছি। কারণ, আমরা বিশ্বাস করি যে একটি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিনিষেধ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকল নির্দেশনা পালন করলে জনগণের আস্থা বজায় থাকবে এবং নাগরিকদের জীবনে বাড়তি বিড়ম্বনা সৃষ্টি হবে না।”

নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য মাসুদুজ্জামান প্রতিশ্রুতিশীল ভুমিকা পালন করবেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102