রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ 🪪
গতকাল ৬ই ডিসেম্বর (শনিবার) রাত ৮টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী পরিচালনা কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর আলম এবং কমিটির সদস্য ফারহানা মানিক মুনা, নাজমা বেগম ও জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন।
বাংলাদেশ যুব ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য আল মেহেদী, সানজিদা ইসলাম ও রাতুল দেওয়ান।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে সংগঠনের প্রচার-প্রচারণা জোরদার, যুব ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক টিম গঠন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং জেলার সর্বস্তরের তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক নির্বাচন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102