বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোগনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ 🪪

নারায়ণগঞ্জের সৈয়দপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোগনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব সৈয়দপুর কড়ইতলা এলাকায় এই আয়োজন করা হয়।

গোগনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন।

উক্ত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১নং সদস্য রাফি উদ্দিন রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ও গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজি।

দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর কোবা জামে মসজিদের ইমাম ও খতিব হাজী শরীয়তুল্লাহ। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, সদস্য ইয়াসিন আরাফাত, শ্যামল দেওয়ান, কাউসার খোকন, টারজেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102