বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

‘খালেদা জিয়াই আমাদের বাংলাদেশ’—বলেই কেঁদে ফেললেন আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ। তাই আমরা প্রার্থনা করি—সেরে উঠুন বাংলাদেশ। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে মহান আল্লাহর রহমত কামনা করছি।’

বক্তব্য চলাকালে এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হু হু করে কেঁদে ওঠেন। এ সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। নেতার কান্না দেখে উপস্থিত হাজারো নেতাকর্মী ও অনুসারীদের মাঝেও পিনপতন নীরবতা নেমে আসে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই তাঁর সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করছেন। বক্তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ এবং বিএনপি নেতা আলিনুর বেপারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102