বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২৫, নারায়ণগঞ্জের বরফকল মাঠ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে, আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

মাসুদুজ্জামান বক্তব্যে বলেন,“ দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত জননেত্রী এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যা সকলের জন্য উদ্বেগের বিষয়। এই মা স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতার অনেক ব্যথা সহ্য করেছেন এবং স্বৈরাচারী শক্তির শোষণ ও বাধার মধ্যেও কখনো নত হননি। আজ তাঁর জন্য দোয়া করছেন শুধু বিএনপির কর্মীই নয়, সারা দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছেন। কোটি মানুষের এই দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন, যাতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসে তাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের গণতান্ত্রিক মুক্তি ও ন্যায়ের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।”

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক; অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। এছাড়াও আজকের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

দোয়া মাহফিলে আলেম ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য মোনাজাত পরিচালনা করেন; পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়।

এই দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102