মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে খালেদা জিয়া সবসময় দেশের কথা ভেবেছেন: মশিউর রহমান রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর শহরের মাসদাইর বেকারি মোড় সংলগ্ন পতেঙ্গা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তিনি এমন একজন আপোষহীন নেত্রী, যিনি কখনোই নিজের কথা ভাবেননি, ভেবেছেন দেশ ও দেশের মানুষের কথা। ভোগবিলাস বা ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে তিনি দেশের জন্য জেল খেটেছেন, এমনকি সন্তান হারিয়েছেন; তবুও দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি।’

তিনি আরও বলেন, ‘কারাগারে থাকাকালীন তাঁকে হত্যার নানা ষড়যন্ত্র করা হয়েছে, তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন। অথচ আজ দেখুন, আল্লাহ তাঁকে কতটা সম্মানিত করেছেন। সারাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সকল ধর্মের মানুষ আজ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।’ এ সময় তিনি উপস্থিত ইমাম ও আলেম সমাজসহ সকলের কাছে নেত্রীর দ্রুত সুস্থতা ও ফিরে আসার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত ও ইসমাইল মনির প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102