বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

খালেদা জিয়ার জন্য মোহাম্মদ আলীর উদ্যাগে কুরআন বিতরণ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে আজ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্নস্থানে দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে দোয়ার কর্মসূচি পালন করা হয়। জেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলার জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টস, ফতুল্লা থানা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যেগে বেগম খালেদা জিয়ার জন্য উক্ত দোয়া ও কুরআন শরীফ বিতরণের কর্মসূচিগুলো পালন করা শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ ফতুল্লা ইউনিয়ন এবং এনায়েত নগর ইউনিয়নে উপস্থিত হয়ে উক্ত কুরআন শরীফ এতিমদের হাতে তুলে দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদর থানা সাইবার ইউজার দলের এস. আলম আয়ান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম ইসরাৎ বলেন, এটি কোনো নির্বাচনী গণসংযোগ বা প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। এটি গণতন্ত্রের জননী, এ প্রজন্মের দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার দায়বদ্ধতা থেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমরা করছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর এই সংকটাপন্ন শারীরিক অবস্থায় শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নয়, পুরো দেশ ও জাতি আজ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা করছে উনার সুস্থতার জন্য, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সমগ্র বাংলাদেশীর একমাত্র নেত্রী।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ – নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102