বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ 🪪
সোনারগাঁ উপজেলা তাঁতীদলের উদ্যাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকেও উনার জন্য দোয়া কামনা করছে। তিনি আরো বলেন, এখন একটি মহল ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করব।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের সচিব কাশেম পাটোয়ারী, নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের সদস্য সচিব সালমান আহমেদ রুবেল,নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক মুকবুল হোসেন,সোনারগাঁ উপজেলা তাঁতীদলেরআহ্বায়ক বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ,রশিদ মাস্টার,সদস্য মাসুদ আলম,রকমত আলী,পৌরসভা তাঁতীদলের সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102