মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সদরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা 

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা শাহজালাল কালুর উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩২ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নাসিক ৫নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে যুবদল নেতা শাহজালাল কালুর নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়।

এদিন জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জের ওমরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও আইয়ুব নগর জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় যুবদল নেতা শাহজালাল কালু ও স্থানীয় মুসল্লিরা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

৭9 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102