বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

তারেক রহমানের নির্দেশে আজকে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি: এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৫ 🪪
নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড, আবু আল ইউসুফ খাঁন টিপু বলেছেন, মাসুদুজ্জামান মাসুদ, আমার মা, মাটি ও মানুষের নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী।

বৃহস্পতিবার(২৭শেনভেম্বর)বিকেল ৩টায় নারায়ণগঞ্জের নগরীর বরফকল মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

তিনি আরও বলেন, আমি, সাবেক এমপি কালাম সাহেব, শিল্পপতি বাবুল, আবুল কাউছার আশা নমিনেশন চেয়েছিল। তাহলে আমি এখানে কেন আসলাম?আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, জিয়া পরিবারের নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি।

সকলকে মাসাদুজ্জামান মাসুদ ভাই এর পাশে থাকার আহ্বান জানিয়ে টিপু বলেন, মহানগর, সদর-বন্দর থানা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সবাই মাসাদুজ্জামান ভাইয়ের পাশে থাকবেন। ধানের শীষের প্রার্থীর পাশে থাকবেন। খালেদা জিয়ার প্রার্থীর পাশে থাকবেন এবং জিয়া পরিবারের পাশে থাকবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, আতাউর রহমান মুকুল, নুর উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডাঃমজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতিগোলামমোস্তাফাসাগর,বন্দর উপজেলার সাবেক যুবদলের সভাপতি মোঃ দুলাল হোসেন,  মহানগর যুবদলের সাবেক আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সাধারণ সম্পাদক মুমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102