বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

নামাজ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে জামায়াতের- মাওলানা মইনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ 🪪
নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্গত ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন সংগঠনটির নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ।
​বৃহস্পতিবার বিকালে বন্দর সাংগঠনিক দক্ষিণ থানার অন্তর্ভুক্ত এরিয়ায় অবস্থিত ফরাজীকান্দা বড় জামে মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়।
​মতবিনিময় শেষে শুরু হয় গণসংযোগ। ফরাজীকান্দা বড় জামে মসজিদ থেকে গণসংযোগটি শুরু হয়ে ফরাজীকান্দা উপজেলা রোড, মদনগঞ্জ কবরস্থান রোড, ইসলামপুর রোড, পি এম রোড, টিক্কার মোড় এবং এম এন ঘোষাল রোড প্রদক্ষিণ করে মদনগঞ্জ বাজারে এসে শেষ হয়। গণসংযোগ শেষে মদনগঞ্জ বাজারে নাসিক ১৯ নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
​গণসংযোগ পূর্বে ফরাজীকান্দা বড় জামে মসজিদে মতবিনিময়কালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে এদেশে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে।”
​তিনি জাকাত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জাকাত ব্যবস্থা চালু হলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না।”
​তিনি উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামীক দল তথা কোরআন ভিত্তিক দলকে ভোট দিয়ে মনোনীত করবেন।”
​উক্ত গণসংযোগ ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাংগঠনিক বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুর রহমান জাফরী, সেক্রেটারি কাজী মামুন,নারায়ণগঞ্জ  মহানগরী শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, বন্দর উত্তর থানা সেক্রেটারি জহিরুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102