বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

সাদিপুরে আবু বক্করের নেতৃত্বে বিএনপি প্রার্থী মান্নানের পক্ষে ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ 🪪
নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাদিপুরে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাজহরদী গ্রাম থেকে পঞ্চমীঘাট বাজার পর্যন্ত এ গণসংযোগ পরিচালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর। তাঁর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী সারাদিনব্যাপী এলাকায় প্রচারণায় অংশ নেন।
গণসংযোগ কর্মসূচিতে সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াকুবসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করা হয়। নেতাকর্মীরা জানান, আবু বক্করের নেতৃত্বে এ গণসংযোগ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102