বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আইসিউতে ভর্তি হয়েছেন। তাঁর স্বাস্থ্যের অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তাঁর আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নিয়ে মাসুদুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তাঁর অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী হিসেবে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করছি। আশা করছি মহান আল্লাহ দ্রুত তাঁকে সুস্থতা দান করবেন।”

তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা সকলকে একসঙ্গে প্রার্থনা করতে আহ্বান করছি। আমাদের সহমর্মিতা, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমরা তাঁকে মানসিক শক্তি দিতে পারি। এই দোয়া মাহফিল শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, বরং সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে এটি আমাদের নৈতিক কর্তব্য।”

মসজিদে অনুষ্ঠিত এই বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। নামাজের পর স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে হাত তুলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। আয়োজনটিতে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102