বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জামালপুর-৩ আসনে জিয়াউল হক প্রার্থী মনোনীত হওয়ায় না’গঞ্জ ভূমিহীন আন্দোলনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হক সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই শুভেচ্ছা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক রুহুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহমুদা বেগম পুতুল।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম পুতুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে আমাদের গণতন্ত্র মঞ্চ ঘোষিত ১৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জামালপুর-৩ আসন থেকে মনোনীত মো. জিয়াউল হককে আমি অভিনন্দন জানাচ্ছি।” তিনি আরও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায় ও স্বৈরাচার বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা রেখেছেন আপনাদের নেতা জিয়াউল হক। আমি তার সাফল্য কামনা করছি এবং ভূমি আন্দোলনে তার অগ্রণী ভূমিকাকে প্রাথমিক স্বীকৃতি হিসেবে দেখছি।”

এ সময় জিয়াউল হক বলেন, “নির্বাচনে আমার দল ও জোটের প্রার্থী বিজয়ী হলে আমাদের প্রথম কাজ হবে বেকারত্ব নিরসনে উদ্যোক্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা। অসহায় সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়, প্রান্তিক কৃষক শ্রমিকদের সহায়তা, শিক্ষার মান উন্নয়নসহ বাস্তুহারা নদী ভাঙ্গন রোধ করা এবং ভাঙ্গন কবলিত সকল ভূমিহীন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা।” তিনি আরও বলেন, “জামালপুর-৩ আসনের মেলান্দহ ও মাদারগঞ্জের যাবতীয় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাই হবে আমার মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিহীন আন্দোলনের ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মো. মাসুম, মো. নাজমুল, মহিলা নেত্রী কুলসুম আক্তার, মনোয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102