বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আনসার সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করে নজির স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৯ 🪪

নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এক মহতী উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আনসার সদস্যদের (গার্ড) মাঝে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ব্যতিক্রমী আয়োজনে আনসার সদস্যরা তাঁদের দীর্ঘদিনের কর্মজীবনে প্রথমবারের মতো এমন সম্মান ও স্বীকৃতি পেয়ে অভিভূত।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনসার সদস্যদের হাতে নতুন ১ সেট কোট, টর্চ লাইট, লাঠি এবং বাঁশিসহ অন্যান্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই চারটি গুরুত্বপূর্ণ উপকরণ তাঁদের দৈনন্দিন দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উপকরণ গ্রহণ শেষে আনসার সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা জানান, তাঁদের কর্মজীবনে কোনো জেলা প্রশাসক এর আগে এত আন্তরিকতার সাথে নিজ হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাঁদের সম্মানিত করেননি। একজন আনসার সদস্য বলেন, “এই প্রথম আমাদেরকে সম্মানের শহীদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাহেব নিজ হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন। এর ফলে আমরা উৎসাহিত হলাম। আমাদের দায়িত্ব পালনকালে আজ অবধি কোনো জেলা প্রশাসক নিজ হাতে উপকরণ দিয়ে এমনভাবে সম্মান দেননি।” তাঁরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জেলা প্রশাসকের এই উদ্যোগ কেবল আনসার সদস্যদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগাবে না, বরং তাঁদের মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি অন্যান্য সরকারি দপ্তরের জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করল, যা মাঠপর্যায়ের কর্মীদের প্রতি সংবেদনশীলতা এবং তাঁদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102