মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে যাওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২০ 🪪

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে নামতে গিয়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামার সময় অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর চেষ্টার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।

শনিবার সকালে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার অভিযান চালানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।”

`

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102