বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

বন্দরে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফা নিয়ে মাঠে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ 🪪

আজ রবিবার, ২ নভেম্বর ২০২৫, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি অধিকতর ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রগঠনের রূপরেখা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু। আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটোরিকশা চালক দলের আহ্বায়ক মোঃ অহিদুল্লাহ প্রধান এবং সদস্য সচিব মোঃ নূর আলম।

৩১ দফা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মাসুম ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হায়দার আলী, মোঃ ডালিম, মোঃ জাকির, ছায়েদুর রহমান, জহির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আয়োজিত এই প্রচারণা কার্যক্রমের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় ঘোষণাপত্র “৩১ দফা” জনগণের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102