বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জ ৫ আসনের নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২১ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের শতাধিক পোলিং এজেন্টদের নিয়ে ৩১ অক্টোবর শুক্রবার শহরের মাসদাইর এলাকায়  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ও  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এইচ এম নাসির উদ্দিন। এসময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত কখনোই খেয়ানত হতে দেওয়া যাবেনা। দেশের মানুষ এবার জাগ্রত হয়েছে সন্ত্রাস দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আমরা শুধু আমাদের নৈতিক দায়িত্ব সঠিক ভাবে পালন করবো ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পূর্ব থানার আমির মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারী হাফেজ কামরুল হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব থানার সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাওলানা নজরুল ইসলাম এবং থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102