বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নাসিক ১৬নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ-এর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ 🪪
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব সন্ধ্যায় শহরের ১৬ নং ওয়ার্ডে  গণসংযোগ করেছেন।
​গণসংযোগটি শুরু হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে মসজিদ (ডিআইটি মসজিদ) থেকে। এরপর নেতা-কর্মীদের নিয়ে তিনি রেলওয়ে কলোনির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় প্রার্থীর সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে এবং তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।
​গণসংযোগ শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়। তার-ই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সব দল দেখা শেষ,জামায়াতে ইসলামীর বাংলাদেশ। তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, এই নারায়ণগঞ্জে ভাই, চাচা-চাচী,ভাতিজা, আপা কতো কিছুই দেখেছেন। কিন্তু কোনো উন্নয়ন দেখেননি। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর কোনো জালেমের রাজত্ব কায়েম দেখতে চায়না। জামায়াতে ইসলামী আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।তিনি আরও বলেন, আপনারা একটি ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাবেন। তাহলেই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মান হবে।
​গণসংযোগে থানা সহকারী সেক্রেটারি রশায়েদ তমালের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যানের সদর থানা সভাপতি এরশাদ খান সহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা জনগণের কাছে প্রার্থীর পরিচয় তুলে ধরেন এবং বিভিন্ন লিফলেট বিতরণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102