বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে সাবেক এমপি আবুল কালামের জনসংযোগে যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩০ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যাপক জনসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম। সোমবার ( ২০ অক্টোবর )  বিকেলে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বন্দর বেবি-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ১নং খেয়াঘাট মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল এই জনসংযোগে অংশ নেয়।

বন্দর স্কুলঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ২২নং ওয়ার্ডের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি নবীগঞ্জ সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এসে এড. আবুল কালামের মূল জনসংযোগ কর্মসূচিতে মিলিত হয়। এই আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জনসংযোগে অংশ নেওয়া উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মো. সজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পনির, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ, সাবেক সদস্য সামিউজ্জামান সৈকত। এছাড়াও যুবদল নেতা মোঃ আরিফ, রাসেল প্রধান, মোঃ কামাল, রাতুল হাসান মিশু, রাজীব, নারায়ণ, আলমগীর, আশরাফুল, রোকন, বাবু, নাসির ও বিন্নুসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এড. আবুল কালাম তার নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন এবং তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102