বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনের মধ্য দিয়ে না’গঞ্জে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ 🪪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে নারায়ণগঞ্জবাসী।

মঙ্গলবার (১৫ই আগস্ট) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরাও।

শ্রদ্ধা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্প কলা একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে নগরীর জেলা আওয়ামী লীগের কার্য্যলয়ে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
এছাড়া জেলার প্রতিটি পাড়া মহল্লায় রান্না করা খাবার বিতরণ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অন্তত শতাধিক স্পটে খাবার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই নং রেল গেইট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনগুলোও বঙ্গবন্ধুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102