সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা

সনমান্দী গনহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ 🪪
১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর সনমান্দীতে পাক সেনাদের পরিচালিত গণহত্যায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।সোমবার বিকেলে সনমান্দী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ আয়োজন করে সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থা ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে আগস্ট মাসে চিলারবাগসহ বেশ কয়েকটি যুদ্ধে পাক সেনারা পরাজিত হয়। এরপর মুক্তিকামী জনতাকে দমন করতে ২৯ সেপ্টেম্বর বর্ষার সময় প্রায় ৪০টি নৌকা নিয়ে হানাদার বাহিনী সনমান্দী গ্রামে প্রবেশ করে। নির্বিচারে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্তত ১০ জন গ্রামবাসী শহিদ হন, আহত হন অনেকেই।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোনারগাঁও সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবুল হোসেন, মজিবর রহমান, গোফরান আলী, বিউটি আক্তার, বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, পরিবেশ উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ সংঘের চেয়ারম্যান এমএ মহিন সরদার,ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শাহজালাল, জনকল্যাণ যুব সংস্থার ফয়সাল আহমেদ, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া ও মোঃ সুরুজ মিয়া প্রমুখ।

দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা সনমান্দীর গণহত্যাকে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহিদদের ত্যাগ নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনা ধারণে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102