বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

সিদ্ধিরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন মুজাহিদ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নিমাইকাশারি বাজার এলাকায় এ কর্মসূচি হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাকিল, যুগ্ম সম্পাদক আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভুঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ফেরদৌস, মহানগর ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক রজব হাওলাদার ফাহিম এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি।

বক্তব্যে মুজাহিদ মল্লিক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে জবাবদিহিমূলক হবে এবং মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে।”

তিনি আরও বলেন, “আজকের এ লিফলেট বিতরণ কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।”

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102