বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ 🪪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের বিজয়ী দল হিসেবে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, “সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক জোরদার করে নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য বিশেষ করে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি।”
তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী নির্বাচনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের নেতা বেছে নেওয়ার জন্য। একইসঙ্গে তিনি বলেন, “২০২৪-এর পরাজিত ও পালাতক স্বৈরাচার এবং কিছু রাষ্ট্র ও স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।”
গিয়াসউদ্দিন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন, যুবদল নেতা আশরাফ প্রধান, কামাল হোসেন, বদরুল আলম মোল্লা, ছাত্রদল নেতা রবিউল প্রধান, তরিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102