বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দুর্গোৎসব উপলক্ষে ১৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পূজার উপহার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ 🪪

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাস্থ শ্রী শ্রী সত্যয়ন জিওর মন্দিরে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল-আরিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “১৮ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে ১০ জন করে নেতাকর্মী পাহারায় থাকব, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে। আমরা সর্বশক্তি দিয়ে চাই এই ১৮ নং ওয়ার্ডের প্রতিটি পূজা মণ্ডপে আনন্দ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং আমরা তাদের পাশে থাকব।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের প্রিয় নেতা ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ১৮ নং ওয়ার্ডের শ্রী শ্রী সত্যয়ন জিওর মন্দিরে আপনাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বিগত দিনে ফ্যাসিবাদ পতনের পর আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ঠিক একইভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় আপনাদের উৎসব-আনন্দে পাশে থাকবে। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের পাশে থেকে সম্প্রীতি রক্ষা করেছে এবং করে যাবে।”

প্রধান বক্তা এড. মো. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, “সবার আগে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, আজও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। অন্য বছরের মতো এবছরও আপনাদের পূজার উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রতিটি পূজা মণ্ডপে আমাদের বিএনপি নেতাকর্মীরা ১০ জন করে সার্বক্ষণিক উপস্থিত থেকে সহযোগিতা করবেন। ফ্যাসিবাদীরা যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, শ্রী শ্রী জিওর মন্দিরের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র পাল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ নাসির উদ্দিন এবং ১৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুব রহমান।

এছাড়াও মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মী, স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা একবাক্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিয়ে দেখে এবং সবসময় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তি বজায় রাখতে কাজ করে আসছে। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই বিশ্বাসে বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102