বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও সফল ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি এই রাজনৈতিক পথচলা শুরু করেন। তার এই যোগদানকে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এক নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব; ছায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); বেনজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক; সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন; কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া; নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু; সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি; মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে উপস্থিত থেকে মাসুদুজ্জামান মাসুদকে বরণ করে নেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে চাই।” তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

সভায় বক্তারা মাসুদুজ্জামান মাসুদের যোগদানকে বিএনপির জন্য একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তার মতো একজন প্রতিষ্ঠিত সমাজসেবক ও ব্যবসায়ীর বিএনপিতে আগমন দলের শক্তি ও অনুপ্রেরণার উৎস। বক্তারা এই যোগদানের ফলে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102