বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিলো: মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ 🪪
বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত  এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ’র গণসংযোগ অনুষ্ঠিত
শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর বন্দরের চৌরাপাড়া,নোয়াদ্দা,কাইতাখালী, বক্তারকান্দী, নবীগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য  মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ হয়েছে।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
গণসংযোগ’টি বন্দর চৌরাপাড়া থেকে শুরু করে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে এসে শেষ হয়। গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, বিগত সরকারের আমলে মানুষ ঠিকমতো নামাজ পড়তে পারতো না। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিলো। এখন সময় এসেছে কোরআনের আইন বাস্তবায়ন করার। আপনারা যদি শান্তি চান, তাহলে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা আল্লাহ এবং রাসূলের পথে চলবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার অঙ্গিকার করেছে। এখনই সময় সঠিক মানুষকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা।
এসময় গণসংযোগে বন্দর সাংগঠনিক উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহামানের সভাপতিত্বে থানা সেক্রেটারি জহুরুল ইসলামের উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী মাওলানা আবদুল্লাহ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া,সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102