বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ নগরী গড়ার প্রত্যয়ে না’গঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৬ 🪪

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২২ জুন) নারায়ণগঞ্জ সিটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ক্রমবর্ধমান নগরায়ণের ফলে নারায়ণগঞ্জ থেকে সবুজ এবং মাটি হারিয়ে যাওয়ার বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বাসযোগ্য ও সবুজ নগরী রেখে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

অপরিকল্পিত শিল্পায়নের কারণে মৃতপ্রায় শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “শীতলক্ষ্যা নদীর জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। তবে এখনই সবুজায়নের মাধ্যমে এই জেলাকে টিকিয়ে রাখার উপযুক্ত সময়।” এ সময় তিনি এই মহৎ উদ্যোগে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আব্দুল ওয়ারেছ আনসারী।

ব্যবসায়ী ও শ্রমিক সমাজের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতির শঙ্কর সাহা ও সাধারণ সম্পাদক তমিজউদ্দিন, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, নিতাইগঞ্জের আহ্বায়ক ওয়াজেদ আলী বাবুল, নারায়ণগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ বাবুল, নারায়ণগঞ্জ জেলা ডাল ও ভূসা মাল ব্যবসায়ী সমিতির শরফুদ্দি আহমেদ এবং নারায়ণগঞ্জ জেলা চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক সুমন মাহমুদ ও সদস্য সচিব তাজুল ইসলাম শামীম এবং ডালপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন। প্রশাসনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সফল করতে ব্যবসায়ীরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102