বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

আমরা তো এই নারায়ণগঞ্জের সন্তান, আমরা তো বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, মুন্সীগঞ্জ থেকে আসিনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪০ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ  গিয়াসউদ্দিন বলেছেন, “দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামের পর গত ৫ আগস্ট আমাদের চূড়ান্ত বিজয় এসেছে। এখন হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার করে দেশকে পুনর্গঠন করতে হবে। আর এই লক্ষ্যে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাই হলো প্রথম পদক্ষেপ।”

রবিবার (২২ জুন) বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “এই বিজয় এমনি এমনি আসেনি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে গেছেন। তিনি দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে পঙ্গু করেছেন এবং কোটি কোটি টাকা লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করেছেন। দেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “দেশ পুনর্গঠনের নেতৃত্ব কারা দেবে, তা দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ঠিক করবে। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলেও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সকল ষড়যন্ত্রের অবসান ঘটেছে।”

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “নির্বাচনের সবচেয়ে মূল্যবান হলো ভোটার। তাই আমাদের ভোটারদের কাছে যেতে হবে এবং বোঝাতে হবে যে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার দল। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যারা আগে সদস্য ছিলেন তারা নবায়ন করবেন এবং যারা বিএনপি’র আদর্শে বিশ্বাসী তারা নতুন সদস্য হবেন।”

সোনারগাঁয়ে সদস্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখানে নতুন সদস্য আসবে, এটাই স্বাভাবিক। কেউ কাউকে বাধা দিতে পারবে না। যারা বিগত আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত মুখ, তারা কেন সদস্যপদ নবায়ন করতে পারবেন না? আপনাদের সদস্য করা আমার নৈতিক দায়িত্ব। আমি জেলা ও কেন্দ্রীয় কমিটিতে আছি, আমি সব ব্যবস্থা নেবো।”

এই সোনারগাঁয়ের প্রতি আমার একটা বাড়তি দায়িত্ব রয়েছে কারণ যখন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ একই নির্বাচনী আসন গঠিত হয়েছিলো তখন নেতাকর্মীরা আমাকে নিয়ে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে জনসংযোগ করেছেন। সেই থেকে সোনারগাঁয়ের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাছাড়া আমরা তো এই নারায়ণগঞ্জের সন্তান, আমরা তো বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, মুন্সীগঞ্জ থেকে আসিনি। এই নারায়ণগঞ্জ জেলা পাঁচটি সংসদীয় আসনে বিভক্ত। আমাদেরকে এই পাঁচটি আসনে রাজনীতি করতে হবে। এই পাঁচটি আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। এ নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের মন অনেক ছোট। এত ছোট মন নিয়ে বড় কিছু পাওয়া যায় না। ওই উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যান হওয়া যায় কিন্তু সংসদ সদস্য হতে হলে বড় মন লাগে।”

কর্মীদের সম্মান দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের কথায় শালীনতা ও বিনয় থাকতে হবে। প্রতিটি কর্মীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। যে নেতা কর্মীকে অসম্মান করে, সে আমার শত্রু। কারণ কর্মী ছাড়া নেতার কোনো দাম নেই। সোনারগাঁয়ের প্রতিটি নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন করা হবে।”

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিরউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102