বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ইসলামী শ্রমিক আন্দোলন না’গঞ্জ মহানগর শাখার প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৬ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আগামী ২৮ জুন ২০২৫, শনিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ১নং রেল গেট সংলগ্ন সোনালী ভবন-২ আই.এ.বি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ২৮ জুনের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে ৫০ হাজার লোক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সারা দেশ থেকে আগত সকল নেতা-কর্মীদের নিয়ে আমরা একটি মহাপ্রলয়ের সৃষ্টি করব, যা ইতিহাস হয়ে থাকবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মহাসমাবেশের সফলতা কামনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102