বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে টিন ও আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৪০ 🪪
বন্দর উপজেলা, বন্দর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যােগে ৮জুন রবিবার সকালে পুরান বন্দর জনতা ক্লাব প্রাঙ্গণে একটি অসহায় পরিবারের মাঝে টিন উপহার ও একজন অসহায় বৃদ্ধেকে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উপহার প্রদান কালে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ (সদর-বন্দর) ০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।  এসময় তিনি বলেন জামায়াতে ইসলামী চার দফা নিয়ে কাজ করেন তার মধ্য একটি হলো সামাজিক উন্নয়ন। এই কাজটি সংগঠনের শুরু থেকেই করে আসছে। জামায়াতে ইসলামী। ক্ষমতায় যেতে না পারলেও এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। তবে এই কাজটি আরো বড় পরিসরে ব্যাপক আকারে করতে হলে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী রাষ্ট্রে পরিচালিত হতে হবে। তাহলেই সর্বস্তরের মানুষের মাঝে ন্যায় বিচার ও সাহায্য প্রার্থীকে আরো বেশী সাহায্য  করা সম্ভব হবে।
 তিনি আরো বলেন, মানুষের বানানো আইন দিয়ে কখনোই দেশে শান্তি ফিরে আসবেনা। শান্তি পেতে চাইলে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
অসহায়দের মাঝে আর্থিক অনুদান ও টিন উপহার প্রদান অনুষ্ঠান এড.তাওফিকুল ইসলাম দিপুর সঞ্চালনায় বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলহাজ্ব জানে আলম, জামায়াত নেতা কাজী জাহিদুল ইসলাম, আবদুস সালাম মোল্লা, হাফিজুর রহমান, জনতা ক্লাব সেক্রেটারি আনিছুর রহমান মোল্লা, ২নং ওয়ার্ড মেম্বার চানঁ শরিফ প্রধান, জাকির হোসেন, কামাল হোসেন, মাওলানা আবুল বাশার সহ  স্থানীয় জামায়াত ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102