বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

গরুর ট্রাক-ট্রলারে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৭ 🪪

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও নদীপথে গবাদিপশু পরিবহনে (ট্রাক বা ট্রলার) কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, “কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা র‌্যাবের নজরে এসেছে। এই পরিপ্রেক্ষিতে র‌্যাব ও পুলিশ ইতোমধ্যে কিছু কিছু স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে র‌্যাব আরও তৎপর থাকবে। হাটগুলোতে চাঁদাবাজি প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।”

র‌্যাব-১১ অধিনায়কের এই পরিদর্শনের সময় তার সাথে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কোরবানির পশুর নিরাপদ পরিবহন ও হাটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102