বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির কর্মকর্তা ও ক্যাশিয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় ফারুক আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাহাপুর এলাকার ফারুক আহমেদসহ ২০ জন সদস্য মিলে ‘স্বপ্ননীড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমবায় গঠন করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর নিবন্ধিত এ সমিতির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পান প্রিতম চন্দ্র সরকার (২৪)।
অভিযোগকারীদের দাবি, প্রাথমিকভাবে স্বচ্ছতার সঙ্গে সমিতি পরিচালনা হলেও সাম্প্রতিক মাসগুলোতে ক্যাশিয়ার প্রিতমের আচরণ ও হিসাব-নিকাশ নিয়ে সন্দেহ দেখা দেয়।
ফারুক আহমেদ জানান, সন্দেহ হওয়ায় প্রিতমকে আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিলেন। পরে জানতে পারেন, প্রিতম বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানানো হলে প্রিতমের বাবা গনেশ সরকারসহ উভয়ে গত ২৩ মে বিকেলে সোনারগাঁ উপজেলা হাসপাতালের সামনে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সামনে টাকা ও নথিপত্র ফেরতের প্রতিশ্রুতি দেন।
কিন্তু ৩০ মে সকালে জানা যায়, প্রিতম পলাতক এবং তাঁর মোবাইল নম্বরগুলো বন্ধ রয়েছে। এরপর প্রিতমের বাবার কাছে জানতে চাইলে তিনিও অসংলগ্ন কথা বলেন বলে অভিযোগ উঠেছে।
ফারুক আহমেদের দাবি, প্রিতম ও তার পিতা গনেশ সরকারের যোগসাজশে সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি বাটন মোবাইল নিয়ে আত্মগোপনে চলে গেছেন।
প্রিতম সরকার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলো তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102