শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সাবেক সভাপতি আনসার আলী’র মৃত্যু বার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৪০ 🪪

নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেছেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনসার আলী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ, শুধু তাই নয় তিনি তৃণমূল নেতাকর্মীদের একজন প্রিয় মানুষ। যার কারনে ৭৫ পুবববর্তিতে যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কে সংগঠিত করতে পারা, মহল্লা, থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত ছুটে গেছেন নিজের জীবনের মায়া ত্যাগ করে। তার মতো সত আর্দশবান ত্যাগী এবং সহজ সরল নেতার আজ অনেক অভাব।

শনিবার ( ১৫জুলাই) বিকেল ৫ টায় নগরীর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আনসার আলীর ২০ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে কোরআনখানি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আনসার আলীর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক জীবনের স্মৃতিময় বনার্ঢ্য দিনগুলো কে স্বরন করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাড, হাবিব আল পুলু,মোঃ আইয়ুব আলী,কাজী আতাউর রহমান, মোঃ সাহাব উদ্দিন, ওমর ফারুক এ্যাপন,বুলবুল আহম্মেদ, মোঃ কামাল হোসেন, মোঃ সালাউদ্দিন, কাজী শহিদ, মোঃ কায়কোবাদ রুবেল, শামীম হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, প্রয়াত আনসার আলীর নাতী মোঃ ইমতিয়াজ আলম, ভাতীজা মোঃসহিদ রহমান সহ প্রমূখ। আলোচনা সভা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতা আনসার আলী সহ সকল আওয়ামী লীগের নেতাকর্মী রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102