বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

আওয়ামীলীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নগরীতে জাকির খান অনুসারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৬ 🪪

নারায়ণগঞ্জ নগরীতে  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকির খান সমর্থক নেতাকর্মীরা। এছাড়াও তাকে ভারত থেকে এনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর সাবেক বিএনপির কার্য্যলয়ের সামনে  থেকে মিছিলটি শুরু হয়ে,  পরে মিছিলটি নগরীর   প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য  নেতারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে যেসব চোরাগুপ্তা হামলা ও দমন-পীড়ন চলছে, তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শেখ হাসিনাকে ভারত থেকে এনে জনগণের আদালতে বিচার করতে হবে।
বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা ‘শেখ হাসিনার ফাঁসি চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করো, ভোটাধিকার ফেরত চায়,কৈ গেলরে আওয়ামী লীগ এর গু্ন্ডারা, একটা লিগ ধর, ধৈইরা ধৈইরা,জবাই করে, এমনি শ্লোগান দেয় কর্মিসমর্থকরা।
এসময় সলিমুল্লাহ করিম সেলিম এর সভাপতিত্বে ও পারভেজ মল্লিক এর সঞ্চালনায় উপস্হিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রতন,সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া,  সাবেক বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম, ফরিদ উদ্দিন আহম্মেদ,সায়েদুল ইসলাম  এইচ এম হোসেন, নুরে আলম,ইমরান খান,ছাত্র নেতা ফাহিম,রাজু আহমেদ সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102