মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা

‎আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ 🪪

আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ এপ্রিল) বাদ আছর পশ্চিম ভোলাইল জামে মসজিদ এ সবক অনুষ্ঠিত হয়।
‎
‎প্রধান অতিথি হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী।
‎সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন জামিয়া আরবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মহা পরিচালক আল্লামা আবু তাহের জিহাদি। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার মসজিদ কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
‎
‎ আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসা মজলিসের শুরার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান তার সভাপতি বক্তব্যে তিনি বলেন,
‎
‎প্রয়াত শিল্পপতি বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ এই মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন।
‎এবং তিনি আমৃত্য মাদ্রাসার ও সার্বিক তত্ত্বাবধান করে গেছেন। তার স্বপ্ন ছিল তিনি মাদরাসাটিকে জেলার সেরা প্রতিষ্ঠান বানাবেন।
‎আজ দুনিয়াতে তিনি নেই, তাই আমাদের দায়িত্ব হলো তার রেখে যাওয়া প্রতিষ্ঠান দুটোকে
‎সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
‎
‎তাই এই লক্ষ্যে আমরা মাদ্রাসার দশ তলা ভবনের কাজ অতিসত্বর শুরু করবো।
‎আলহামদুলিল্লাহ এ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান খুবই ভালো। লেখাপড়ার ভালো মানের পিছনে।
‎মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম মাওলানা তাজুল ইসলাম আব্বাস তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
‎যার ফলে লেখাপড়া সুনাম বয়ে আনছেন। প্রতিবছর জাতিয় বোর্ড পরীক্ষায় শতভাগ সফলতার পাশাপাশি সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জন করে আসছে।
‎
‎এসময় তিনি এলাকা বাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি এলাকাবাসীকে বলব সবাই মিলে আলহাজ্ব আব্দুল লতিফ সাহেবের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে নারায়ণগঞ্জের মধ্যে একটি অন্যতম মাদ্রাসা হিসেবে গড়ে তুলি। যাতে এই প্রতিষ্ঠান থেকে ছাত্ররা হাফেজ-আলেম, মুফতি-মুহাদ্দেস হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে।
‎
‎এসময় অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে এই বছর দুই শতাধিক ছাত্রকে সবক প্রদান করা হয়

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102