মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত জাকির খান: জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত ৫৪তম জন্মদিন ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা

ফতুল্লায় ২৩টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে ২৩টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কাশিপুর হোসাইনীনগর এলাকায় এ অভিযান চালানো হয়। আঞ্চলিক রাজস্ব শাখা নারায়ণগঞ্জের ব্যবস্থাপক নুরুল আফছারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানসহ তিতাসের ৫টি বিশেষ টিম এ অভিযানে ছিলেন।

অভিযানের সময় স্থানীয়রা তিতাস গ্যাসের কর্মকর্তাদের জানান, কাশিপুর এলাকার মনির হোসেন নামে এক ব্যক্তি এক লাখ টাকা নিয়ে গ্যাস সংযোগ দিয়েছে। এভাবে প্রায় শতাধীক বাড়িতে সংযোগ দিয়েছে মনির হোসেন। সংযোগ দেয়ার সময় গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয়ও দিয়েছেন মনিরের লোকজন। এরপর গ্যাস অফিসে বিল জমা দেয়ার নামে প্রতিমাসে চুলা প্রতি মনির হোসেন দেড় হাজার টাকা নিয়েছে। কয়েক বছর যাবত এভাবেই বিলের নামে টাকা নিচ্ছেন মনির হোসেন।

ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান বলেন, বকেয়া গ্যাস বিলের কারণে ৩টি, অতিরিক্ত গ্যাস ব্যবহারের কারণে ১০টি ও অবৈধ ১০টি বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ শুনেছি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102