শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় দিলশাদ আফরিন পিংকি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ 🪪

ঢাকার একটি আদালত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন পিংকি (৩১) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালতে তার জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে পুলিশ দিলশাদ আফরিন পিংকিকে গ্রেপ্তার করে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েলের করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, পিংকি ফাউন্ডেশনের নামে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

বুলবুল সিকদার ও রকিবুল সিকদার নামে দুই ব্যক্তি জুলাই বিপ্লবে আহত হওয়ার দাবি করে ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। পরে ফাউন্ডেশন জানতে পারে, তারা প্রকৃতপক্ষে আহত হননি। পিংকি ১০ হাজার টাকার বিনিময়ে তাদের মেডিকেল সার্টিফিকেট সত্যায়িত করেন।
পরবর্তীতে রকিবুল সিকদারকে গুরুতর আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ৫০ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলে আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়।
জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকেও আড়াই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোহাম্মদ কামরুল হোসেন আদালতে পিংকিকে হাজির করে তাকে কারাগারে প্রেরণের আবেদন করেন। পিংকির পক্ষে আইনজীবী হোসেন আলী খান হাসান জামিন চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটি দিলশাদ আফরিন পিংকিকে সংগঠন থেকে বহিষ্কার করে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102