বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

মায়ের কবরে সমাহিত করা হলো রেজা রিপনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ 🪪
জানাজা শেষে মায়ের কবরে সমাহিত করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপনের মরদেহ৷ 

 সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মাসদাইর  নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়৷

এর আগে দেওভোগে ও কেন্দ্রীয় কবরস্থানের সামনে দু’টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়৷

নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই আহাম্মদ আলী রেজা রিপন সোমবার সকাল সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন৷(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজেউন)

স্বজনরা জানান, ৫৫ বছর বয়সী রিপন সকালে হার্ট-অ্যাটাক করেন৷ তাকে দ্রুত শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলেও সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

আলী রেজা রিপনের মৃত্যুতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার  মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে  সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102