সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

কোকোর শাশুড়ি মুকরেমা রেজা’র ইন্তেকালে বিএনপি নেতা টিপুর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার বয়স ছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

এক শোকবার্তায় এডভোকেট টিপু মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

মরহুমা মুকরেমা রেজা দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মুকরেমা রেজা বিএনপির নেতৃত্বের সঙ্গে পারিবারিক সূত্রে যুক্ত ছিলেন। তার জামাতা আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102