বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

জাকির খানের পক্ষ থেকে নূর হানিফের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪০৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও  কারারুদ্ধ জাকির খানের পক্ষ থেকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ।

এক বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শান্তি ও সম্প্রীতির পবিত্র উৎসবে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাকির খান সাহেবের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
তিনি আরও বলেন, রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য আনন্দের পুরস্কার। তিনি সকলকে ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। পাশাপাশি, সমাজের বিত্তবানদের প্রতি তিনি অসহায় ও গরিবদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে তারা ঈদের আনন্দে শরিক হতে পারে।

নূর হানিফ বলেন, “ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন পারস্পারিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে ঈদের খুশি ভাগ করে নেয়।”
এই ঈদে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির প্রত্যাশা করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102