বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন : এড.সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮৪ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজ যারা এখানে উপহার নিতে এসেছেন এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়। আজ যাদের সম্পদ আছে, তারা সাধারণ মানুষকে দেবে। এটাই আল্লাহর আইন। 

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে মূল্যায়ন করতে চাই।

সাখাওয়াত খান বলেন, জনগণ যাতে আগামী দিনে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জনগণকে শান্তি দিতে চাই।

শনিবার (২৯শে মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজিত নগরীর  উকিলপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে ও  সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড, এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায়, আরও উপস্হিত ছিলেন মহানগর বিএনপির সদস্য থাকিত মোস্তাকিন শিপলু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ১৪নং-ওয়াড বিএনপির সভাপতি হাজী মোঃ মনির হোসেন, সহ-সভাপতি আব্দুল রশিদ, সহ প্রমূখ।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি।

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও লুঙ্গি  বিতরন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102