সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

দুইশ’ পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৯ 🪪

নারায়ণগঞ্জে দুইশ’ অসহায় ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন

শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পাইকপাড়া¯’ কার্যালয়ে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।

সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি মুফতি আব্দুর রশিদ, সহসভাপতি কাজী মহিউদ্দিন আলিফ, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন, হাফেজ মোঃ সেলিম, শফিকুল ইসলাম, শুক্কুর মাহমুদ, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, নাদিম হোসেন প্রমুখ।
এসময় সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম বলেন, স্বপ্ন ও আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যার ভেতরে স্বপ্ন আছে, আশা আছে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের একদল স্বপ্নবাজ স্বেচ্চাসেবক আছে। মানুষের সেবা করার জন্য একটা মন লাগে। মানুষের সেবা করাও একধরণের নেশা। আমাদের স্বে”ছাসেবকেরা নেশার মতো মানুষের সেবা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন গত কয়েক বছর ধরে নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, নারীদের সেলাই প্রশিক্ষন, শিশুদের বিনামূল্যে আরবী শিক্ষাসহ নানা সেবামূলক কাজ করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102