রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় শামীম ওসমানের দোসরকে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৭৬ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় মানববন্ধন কর্মসূচি করেছে বিক্ষুব্দ এলাকাবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার ও শামীম ওসমানের দোসর রশিদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এসময় দ্রুত রশিদ মেম্বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আদেশ বাতিলের দাবি জানানো হয়। 
সোমবার (২৫ মার্চ) দুপুরে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন বের করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র আহবায়ক নজরুল ইসলাম প্রধান, ফতুল্লা থানা মৎসজীবি দলের সাবেক সভাপতি রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসীর গডফাদার শামীম ওসমানের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি আব্দুর রশিদকে কিভাবে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। পরিষদে পূর্বের প্যানেল চেয়ারম্যান থাকা সত্বেও আইন বর্হিভূত ভাবে মোটা অংকের টাকা লেনদেনে জেলা ও উপজেলা প্রশাসন ১নং ওয়ার্ড মেম্বার রশিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। একজন আওয়ামী লীগের দোসর রশিদকে কিছুতেই চেয়ারম্যান হিসেবে বক্তাবলীবাসী মেনে নিবে না।
বক্তারা আরো বলেন, রশিদ মেম্বার কত কোটি টাকার মালিক হয়ে গেছে জেলা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে নিয়মের বাইরে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে গেলো। টাকার কাছে দেশের আইন কিভাবে বিক্রি হয়ে যায়। টাকার কাছে সরকারি লোক বিক্রি হলেও বক্তাবলীবাসী রশিদকে কখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিবে না। রশিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এমনকি বক্তাবলী ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ করা হবে।
এদিকে সোমবার বেলা সাড়ে ১১ টায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল বের করে কানাইনগরস্থ বক্তাবলী ইউনিয়ন পরিষদের সামনে এসে হাজির হয়। এই সময় রশিদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে। পরে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102